যাযাবর পলাশ:
মুক্তির ১০ম সপ্তাহে এসেও হল কাঁপাচ্ছে গুণী চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা 'পরাণ'। সিনেমাটি শুধু দেশেই নয়, দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও মুক্তি পেয়েছে। পেয়েছে ব্যাপক সফলতা। আগামী দিনের সম্ভাবনাময় তারকা অভিনেতা শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান এর সাবলীল অভিনয় দীর্ঘদিন পর মুগ্ধ করেছে বাংলা সিনেমা প্রেমীদের। সেইসাথে 'পারাণ' সিনেমাটিকেও নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
এদিকে, 'পরাণ' সিনেমার 'চলো নিরালায়' শিরোনামের গানটিও অনন্য ইতিহাস রচনা করে ফেলেছে। মুক্তির পরপরই গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে। ফেসবুক, টিকটক থেকে শুরু করে নেটদুনিয়ার সকল মাধ্যমে দারুণভাবে ছড়িয়ে পরে গানটি। অনেকদিন পর বাংলা সিনেমার গান নিয়ে এমন মাতামাতি দেখা গিয়েছে। গানটি মুক্তির অল্প ক'দিনের মধ্যেই কোটি দর্শক শ্রোতার ভালোবাসা অর্জন করে বীরদর্পে এগিয়েই চলেছে। অনেকদিন পর সিনেমার গানে এমন দর্শক সাড়া পাওয়ায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আবারও চাঙ্গা হয়ে ওঠার সম্ভাবনা ধরা দিয়েছে। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন সিনেমা সংশ্লিষ্ট সকলেই।
'চলো নিরলায়' গানটি লিখেছেন বিশিষ্ট বিনোদন সাংবাদিক ও গীতিকবি জনি হক। নাভেদ পারভেজ এর সুর ও সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা।
গানটির ব্যাপক সফলতায় দর্শক শ্রোতাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এই গানের গীতিকবি জনি হক এক ফেসবুক বার্তায় লিখেছেন, ১ কোটি ভিউ পূর্ণ হলো! আমাকে গানটি লেখার সুযোগ দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ নাভেদ পারভেজকে। রায়হান রাফী ভাইয়ের সুবাদে গানটি দারুণ একটি সিনেমায় জায়গা পেয়েছে। অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা মন ছুঁয়ে যাওয়া গায়কী উপহার দিয়েছেন। শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম মনমাতানো অভিনয় করেছেন। তারকারা ও সাধারণ শ্রোতারা অফুরান ভালোবাসা দিয়েছেন। সবকিছু মিলিয়ে এই অর্জন। সিনেমাকে ও সিনেমার গানকে পৃষ্ঠপোষকতা করায় লাইভ টেকনোলজিস সাধুবাদ প্রাপ্য। উপভোগ করতে থাকুন।
সঙ্গীতশিল্পী অয়ন চাকলাদার বলেন, অফিশিয়ালি এক কোটি ভিউজ ছাড়িয়ে গেল আমার এবং আতিয়া আনিসার গাওয়া পরাণ সিনেমার গান 'চলো নিরালায়'। আমার গাওয়া কোন গান এই প্রথম ১ কোটির বেশী ভিউজ হলো। উল্লেখ্য, এটা আমার গাওয়া প্রথম সিনেমার জন্য গাওয়া গান। অফিশিয়াল ইউটিউব ভিউজ ১ কোটি ছাড়িয়ে গেলেও এই গানের ব্যাপ্তিকে হয়তো এই ভিউজ দিয়ে মাপা যাবে না। ফেইসবুক, টিকটক সহ সব জায়গায় ছড়িয়ে পড়া একটি গান 'চলো নিরালায়'। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই গানটির সুরকার এবং সংগীত পরিচালক নাভেদ পারভেজ ভাইকে, গীতিকার জনি হক ভাইকে, 'পরাণ' মুভির ডিরেক্টর রায়হান রাফি ভাইকে, আমার সহশিল্পী আতিয়া আনিসাকে, যারা এই গানটায় পারফর্ম করেছেন শরিফুল রাজ ভাই এবং বিদ্যা সিনহা মীম আপুকে, লাইভ টেকনলজি এবং সম্পূর্ণ 'পরাণ' টিমকে। একই সাথে কৃতজ্ঞতা জানাই মিডিয়ার বড় ছোট, ভাই-ব্রাদার, আপু-সিস্টারদের যারা খুব সাপোর্ট করেছেন এবং ইলেকট্রনিক, প্রিন্ট এবং টেলিভিশন মিডিয়াগুলোকে যারা খুব সাপোর্ট দিয়ে গেছেন এবং এখনও যাচ্ছেন। সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
আতিয়া আনিসা বলেন, 'চলো নিরালায়' কোটি ভিউজ এর আমার প্রথম মৌলিক গান। ২০১৯ থেকে শুরু করে বর্তমানে আমার মৌলিক গানের সংখ্যা ৩০ এরও বেশী। প্রত্যেকটি গানই ছিলো আমার অর্জন, আমার সিঁড়ি এবং প্রত্যেকটি গানের থেকেই অনেক ভালোবাসা এবং শুভকামনা পেয়েছি , তবে নিজের মৌলিক “চলোনিরালায়” গানটি ১ কোটি ভিউ পূর্ণ হলো!
কোটি ভিউজ এর আমার প্রথম মৌলিক গান। আমাকে গানটি গাইবার সুযোগ দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ রায়হান রাফী ভাইয়াকে। রায়হান রাফী ভাইয়ের সুবাদে গানটি দারুণ একটি সিনেমায় জায়গা পেয়েছে। সেই সাথে ধন্যবাদ এই গানের সুরকার নাভেদ পারভেজ ভাইয়াকে, এই গানের গীতিকার জনি হক ভাইয়াকে, অয়ন চাকলাদার ভাইয়াকে এবং আপনাদের সবাইকে গানটিকে এত এত এত বেশি ভালোবাসার জন্য আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম মনমাতানো অভিনয় করেছেন। তারকারা ও সাধারণ শ্রোতারা অফুরান ভালোবাসা দিয়েছেন। সবকিছু মিলিয়ে এই অর্জন। সিনেমাকে ও সিনেমার গানকে পৃষ্ঠপোষকতা করায় লাইভ টেকনোলজিস সাধুবাদ প্রাপ্য। উপভোগ করতে থাকুন।






0 মন্তব্যসমূহ