সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি প্রকাশের পর এবার আলোচনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তবে বিয়ে ও সন্তানের বিষয়ে কোনো কিছু খোলাসা করেননি এখনো তিনি। তবে তার সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে গণ মাধ্যমে।
এর আগে সিনেমাপাড়ায় গুঞ্জন উঠেছিল, কন্যা সন্তানের মা হয়েছেন এই নায়িকা আর সেটি হয়েছে ২ বছর আগেই। আর সে সময়ের ‘বেবি বাম্পের’ ছবি এতদিন পর সামনে এনেছেন বুবলী। তবে বুবলীর একাধিক ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, মেয়ে নয় ছেলের মা হয়েছেন বুবলী। আর তার সন্তানের বাবা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে মিলিয়েই ছেলের নাম রেখেছেন শেহজাদ খান আরফান। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, যুক্তরাষ্ট্রে বুবলীর ছেলে হয়েছে। যখন বুবলী আড়ালে ছিলেন, তখনই তিনি মা হয়েছেন। বুবলীর ছেলে শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ওপরে।
এদিকে, ২০১৭ সালে বুবলী তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘ফ্যামিলি টাইম’। সেই ছবিতে বুবলী বোন ও দুলাভাইয়ের সঙ্গে বসে আছেন শাকিব খান। এখন নেটিজেনদের ধারণা, শাকিব-বুবলীর সম্পর্কের শুরুটা সেখান থেকেই। তবে সত্যটি তা নয়, বুবলীর রূপালি পর্দায় পা রাখার আগে থেকেই শাকিব খানের সঙ্গে তার পরিচয়। শাকিব খানই তাকে নিয়ে আসে চলচ্চিত্রে। ২০১৬ সালে ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমা দিয়ে শোবিজে বুবলীর আত্মপ্রকাশ। এরপর এই জুটি উপহার দিয়েছেন বেশ কিছু সিনেমা।






0 মন্তব্যসমূহ