বর্তমান সময়ের আলোচিত গীতিকবি সাইফুল বারীর কথায় গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। গানটির শিরোনাম রাখা হয়েছে ‘দুঃখ কোথায় থুই’। এটি রোহান রাজের সংগীতায়োজনে সুর করছেন হানিফ খান।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এএস মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।
গান প্রসঙ্গে গীতিকবি সাইফুল বারী বলেন, শুভ ভাইকে মনে প্রাণে লালন করি। শুভ ভাই আমার গান গেয়ছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আশা করি গানটি সবার ভালো লাগবে।
কাজী শুভ বলেন, সাইফুল আমার কাছের ছোট ভাই। ও দারুণ গান লেখে। সবার এ গানটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।
গানটি শুনতে এখানে ক্লিক করুন






0 মন্তব্যসমূহ