Header Ads Widget

আরাফাত রাদিনের কথাও সুরে মিলন-তিন্নি'র 'নিঃস্ব'

ছবি: সংগৃহীত

যাযাবর পলাশ:
রেকর্ডিং সম্পন্ন হলো 'নিঃস্ব' শিরোনামের নতুন একটি দ্বৈত গান। যে গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোহাম্মদ মিলন ও তিন্নি। ''KN মিউজিক'' রেকর্ডিং স্টুডিওতে সম্প্রতি নতুন এই গানের ভয়েজ দেন কণ্ঠশিল্পী মিলন ও তিন্নি।

বর্তমান সময়ের ব্যস্ততম মেধাবী সঙ্গীতপরিচালক ওয়াহেদ শাহীন এর সঙ্গীতায়োজনে গানটির কথা ও সুর করেছেন উদীয়মান তরুণ গীতিকার ও সুরকার আরাফাত রাদিন।

এ প্রসঙ্গে গায়ক মিলন বলেন, 'নিঃস্ব' শিরোনামের গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। চমৎকার মিষ্টি কথা, সুর এবং অসাধারণ মিউজিকে ধামাকা একটি গান হয়েছে। আমার ভক্ত শ্রোতাদের ভালো লাগবে আশাকরি।

গীতিকার ও সুরকার আরাফাত রাদিন বলেন, গানটি লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মিলন ভাই ও তিন্নি আপু অসাধারণ গেয়েছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।

সংগীত পরিচালক ওয়াহেদ শাহীন বলেন, ‘গানটি অনেক সুন্দর হয়েছে। গানের কথা ও সুর চমৎকার হয়েছে। আমি চেষ্টা করেছি শ্রুতিমধুর সংগীতায়োজন করার। দর্শক মুগ্ধ হলেই পরিশ্রম স্বার্থক।'

জানা গেছে যে, মিলন ও তিন্নি'র গাওয়া 'নিঃস্ব' শিরোনামের নতুন এই গানটি প্রযোজনা প্রতিষ্ঠান 'ওডিসি ড্রামা মিউজিক' এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে খুব শীঘ্রই প্রকাশিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ