Header Ads Widget

ইয়াসির আরাফাতের নাটকে প্রথমবার একসাথে জেবা-সিয়াম

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, সম্প্রতি ঢাকার উত্তরাতে শুটিং হয়ে গেলো "টিকটক স্টার যখন ছাত্রী" নামের একক নাটকের।  এই প্রথম নাটকে জুটি বেঁধে  কাজ করেছে সময়ের জনপ্রিয় শিল্পী  সিয়াম মৃধা ও জেবা জান্নাত। সময়ের তরুণ মেধাবী ও পরিশ্রমী নাট্য পরিচালক মো: ইয়াসির আরাফাতের হাত ধরে এই প্রথম "টিকটক স্টার যখন ছাত্রী" নামের একটি একক নাটকে জুটিবদ্ধ হয়েছেন এই জুটি।

নাটকটিতে আরো অভিনয় করেছেন আতিকা আফসানা, মোশারফ হোসেন, নাসরিন সুলতানা সহ আরো অনেকে।  এই নাটক টি প্রযোজনা করেছেন সরকার মিডিয়ার কর্ণধার " সরকার সুমন" সাহেব। 

পরিচালকের সাথে কথা বলে জানা গেছে নাটক টি সময় উপযোগী মজার একটি গল্প। তিনি আশা করছেন দর্শকরা পছন্দ করবেন। নাটকটি নির্মাণ করা হয়েছে "ক্রিয়েশন বক্স" প্রোডাকশন হাউস থেকে। নাটক টি খুব শীগ্রই সরকার মিডিয়ার ইউটিউব চ্যানেল নাটক টি প্রচার হবে বলে পরিচালক জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ