এই সময়ের অত্যন্ত মেধাবী ও শুদ্ধ গানের গীতিকবি রিপন মাহমুদ। এবার তার গীতিকথায় গান গেয়েছেন দুই বাংলার জনপ্রিয় জীবনমুখী গানের গীতিকবি ও কণ্ঠশিল্পী নচিকেতা। তাও আবার একটি নয়, একজোড়া গান। গান দুটোর শিরোনাম ‘দাদা মানুষ দেখতে চাই’ ও ‘আমার এ গান শোনে’। গান দুটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন গৌতম পল্লব।
গান দুটি রেকর্ডের পর নচিকেতা কলকাতা থেকে এক ভিডিও বার্তায় তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। প্রশংসা করেন গান দুটির কথা ও সুরের।
এ প্রসঙ্গে গীতিকবি রিপন মাহমুদ বলেন, ‘নচিকেতা দাদার জন্য গান লেখা খুবই দুঃসাধ্য আর ভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। কেননা, তিনি নিজেই অসাধারণ লেখেন ও সুর করেন। তাই ওনার পছন্দ মতো শব্দের গাঁথুনিটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। যদিও অবশেষে আমি সেটা পেরেছি। দাদা গানের কথা পছন্দ করেই গাইতে রাজি হলেন। ঢাকা টু কলকাতার এই জার্নিতে আমাকে সাহায্য করেছেন এম এইচ রিজভী ভাই। তার প্রতি কৃতজ্ঞতা।’
রিপন আরও বলেন, গান দুটির ভিডিও নির্মাণ হবে ভারতের লাদাখে। পরিচালনা করবেন এম এইচ রিজভী। ভিডিও দুটিতে অভিনয় করবেন সাজ্জাদ চৌধুরী ও অনন্যা। বেলাশেষে প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য গানচিত্র দুটি প্রকাশ হবে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য যে, কিছুদিন আগেই রিপন মাহমুদের কথায় গান গেয়েছেন বলিউড কিংবদন্তি কুমার শানু। গানটির শিরোনাম ‘প্রেম কাহিনি’। এটিও প্রকাশ হবে শিগগিরই।






0 মন্তব্যসমূহ