যাযাবর পলাশ, বিনোদন প্রতিবেদক: আজ ১৩ আগস্ট (শনিবার) শুদ্ধ গীতিকবি নীহার আহমেদের জন্মদিন। ২০০৩ সালে বিটিভির ঈদের একটি সঙ্গীতানুষ্ঠানে গান লেখার মাধ্যমে গীতিকার হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। নীহার আহমেদের লেখা প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা ও দ্বিতীয় গানে সাবিনা ইয়াসমীন।
২০০৬ সালে মিক্সড অ্যালবাম ‘গদ্যপদ্য’র টাইটেলসহ চারটি গান লিখে গীতিকার হিসেবে পরিচিত লাভ করেন। এর মধ্যে ‘গদ্যপদ্য’ গানটি শ্রোতামহলে প্রশংসিত হয়। তাঁর লেখা গান মো. রফিকুল আলম, মুজিব পরদেশী, আশরাফ উদাস, অ্যান্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, মনির খান, আসিফ আকবর, তাহসান খান, এসডি রুবেলসহ আরও অনেকে গেয়েছেন।
গুণী এই গীতিকবি’র জন্মদিনে আমাদের শুভেচ্ছা






0 মন্তব্যসমূহ