ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক: বর্তমান সময়ে লোকগানের কন্ঠশিল্পী পূর্ণ মিলন। ইতোমধ্যে মৌলক গান গেয়ে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তিনি।
সম্প্রতি ‘কলিজা পোড়া গন্ধ’ শিরোনামে নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন পূর্ণ মিলন। বাউল আকাইদের কথা ও সুরে গানটি সংগীতায়োজন করেছেন এই বি হাফিজ।
জানা গেছে, সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘এডি আকাইদ’ ইউটিউব চ্যানেল থেকে গানটি ভিডিও আকারে প্রকাশ করা হবে।
গান প্রসঙ্গে পূর্ণ মিলন বলেন, আকাইদের লেখা ও সুরে নতুন একটি মৌলিক গান গাইলাম। ওর লেখায় ফুটে উঠে মানুষের অপ্রকাশিত মনের কথা। আশা করি, সবার ভালো লাগবে।






0 মন্তব্যসমূহ