Header Ads Widget

‘তোমার কাছে যা সবচেয়ে প্রয়োজনীয়, তারও বিকল্প রাখো’

প্লাবন কোরেশী | ছবি: সংগৃহীত

বাণী প্লাবন্তনী-

০১. কারো একাংশ জেনে তার পুরোটা আন্দাজ করো না। টং দোকানের চা বিক্রেতা দুর্ধর্ষ সন্ত্রাসী হতে পারে, আবার লম্বা দাড়িওয়ালা মাওলানা সাহেবও সমকামী হতে পারে।
০২. তোমার কাছে যা তুচ্ছ, হয়তো অন্যের কাছে তা মহামূল্যবান। পিঁপড়ে সোনা পরে না, পাখি তাজমহল গড়ে না।
০৩. কারো সাথে জেদ ক'রে নিজের সম্ভাবনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিও না। খুব পস্তাবে।
০৪.  তোমার কাছে যা সবচেয়ে প্রয়োজনীয়, তারও বিকল্প রাখো। খুব দরকারি জিনিস চাবির মতো হারিয়ে যায়।
০৫. যখন খাদে পড়ে যাবে, তোমায় দেখে সবাই হাসবে। ওই হাসিকে সানন্দচিত্তে বরণ করো, আর কঠোর হও। তোমার সফলতা দেখে একদিন ওরা কাঁদবে।

‘বাণী প্লাবন্তনী’ লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রকাশ। এসবের সাথে দ্বিমত পোষণ করা আপনার মেধাগত অধিকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ