দীর্ঘ অপেক্ষার পর রিলিজ হলো জনপ্রিয় তরুণ নির্মাতা আহাম্মেদ সাঈদ এর পরিচালনায় "মায়া" গানের মিউজিক ভিডিও। "মায়া" শিরোনামের গানটি রিলিজ হওয়ার সাথে সাথে দর্শকসমাজ এর মধ্যে বেশ আলোচনার ঝড় তুলেছে।
"মায়া" গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আয়েশা জেবীন দিশা। গানটির কথা ও সুর জাকির শাহ্। সঙ্গীত আয়োজন করেছেন নোবেল আহাম্মেদ।
ইতি মধ্যে ইউটিউব, ফেসবুক, টিকটক, লাইকি এবং ইনেস্টাগ্রাম সহ বেশ কিছু সামাজিক সাইটে আলোচনার জায়গা করে নিয়েছে গানটি। গানটির সিনেমাটোগ্রাফার, সম্পাদনা এবং রং-বিন্যাসে ইয়াসিন বিন আরিয়ান। সহ-পরিচালনায় আব্দুল্লাহ আল মেসবাহ। কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার রোহান মাহমুদ। মেকাপ ইউসুফ সহ অন্যান্য।
"মায়া" গানটি রিলিজ হয়েছে
Global Plus অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আহাম্মেদ সাঈদ ইতি মধ্যে বেশ কিছু কাজ করে দর্শকদের ভালবাসা কুড়িয়েছেন।
এ প্রসঙ্গে নির্মাতা আহাম্মেদ সাঈদ জানান "মায়া" গানের কাজটির অভিজ্ঞতা ছিল অন্যরকম। এই কাজ নিয়ে আমি খুব আশাবাদি। সাধারণ মানুষদের উপহার হিসেবে এই কাজটি করা। আয়েশা জেবীন দিশা খুব সুন্দর করে গানটি গেয়েছেন। আশা করি "মায়া" শিরোনামের গানটি সাধারণ মানুষদের মনে যায়গা করে নিবে। পরবর্তীতে বেশ কিছু ভাল কাজ নিয়ে দর্শকদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ। আমার টিম এর প্রতি আমি কৃতজ্ঞ । বিশেষ করে Global Plus এর চেয়ারম্যান জাবের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাল ভাল কাজ উপহার দেয়ার মধ্য দিয়ে দর্শকদের মাঝে সারা জীবন বেঁচে থাকতে চাই।






0 মন্তব্যসমূহ