বিনোদন প্রতিবেদক: বাউল আকাইদের কথা ও সুরে রাজু মন্ডের ১০০টি গান প্রকাশের পর শিগগিরই আসছে আরও ১০টি নতুন গান। গানগুলোর সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। ‘AD AKAEID’ নামক ইউটিউব চ্যানেলে সবগুলো গানই প্রকাশিত হবে বলে জানা গেছে।
গানগুলোর শিরোনাম- আজকে মরলে কালকে দুইদিন, শ্যাম কালারে, কায়ার মায়া, মন পাখি, মানুষ নামের মানুষ, স্বপ্ন ভরা দুটি চোখ, বাঁচি বলো কেমনে, দুঃখের নিশান, কেশবতী কন্যা, ভাঙা হৃদয়।
এ প্রসঙ্গে বাউল আকাইদ বলেন, ‘সকল শ্রোতা দর্শক শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালবাসা রেখে কাজগুলো করছি। সবগুলো গানের ডেমো গাইড রেডি। সামনে সাপ্তাহে ফাইনাল ভয়েস নেবো। সকলের দোয়া ও ভালবাসা চাই।’






0 মন্তব্যসমূহ