নতুন গান নিয়ে আসছেন গাইকা সাফিনা মৌসী। তার নতুন গান টির শিরোনাম "প্রেমে পড়েছি"। গানটির কথা ও সুর করেছেন এস কে শানু এবং সঙ্গীতায়োজন করেছেন এইচ আর লিটন। নির্মাতা জীবন চন্দ্র দাস নিজ গ্রামে এই গানের মিউজিক ভিডিওটি করেছেন। গানটি প্রকাশিত হবে এল, এম মিউজিক এর ব্যানারে।
এ প্রসঙ্গে গায়ীকা সাফিনা মৌসী বলেন, আমার ছয় নম্বর মৌলিক গান 'ভুলিনি তোমায়' রিলিজ হয়েছে গত ৩১ জুলাই, তার পর থেকেই মানুষের কাছে এই গানটা নিয়ে অনেক সাড়া পাচ্ছি। এর আগেও আমার যে মৌলিক গানগুলোতেও বেশ সাড়া এবং মানুষের ভালো বাসা পেয়েছি কিন্তু 'ভুলিনি তোমায়' গানটা রিলিজের পর থেকেই অনেকে ফোন করছে প্রশংসা করছে। আমার মৌলিক গানের জায়গায় এই গানটা বেশ ভারি একটা জায়গা তৈরি করলো।
তিনি আরও বলেন, বর্তমানে মৌলিক গান নিয়ে একটু বেশি কাজ করা হচ্ছে, আমি ২০২১ সালের শেষের দিক থেকে মৌলিক গান নিয়ে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ এ পর্যন্ত আমার মোট ৬ টা মৌলিক গান রয়েছে। এবং এই মাসেই আসছে নতুন আরও একটি গান"প্রেমে পড়েছি" আশা করছি সবার গানটা খুব ভালো লাগবে। আমার সপ্ন বহুদুর। সবার ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সামনে বেশ কিছু টিভি চ্যানেলেও প্রোগ্রাম রয়েছে। এবং অনেক গুলো গানের কাজ করা হচ্ছে সেগুলো একটার পর একটা সামনে সব আসবে ইনশাআল্লাহ।






0 মন্তব্যসমূহ