Header Ads Widget

আইয়ুব বাচ্চু : প্রথম সুপার হিট গান, ময়না এবং মিলন খান



১৯৮৭, রিলিজ হলো ময়না সারগামের ব্যানারে, এবং আমার লিখা প্রথম গান এবং বাচ্চু  ভাইয়ের প্রথম সুপারহিট গান.....

তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, গান লিখার জন্য উন্মাদ এক তরুন প্রাণ, সত্যি বলতে কি বাচ্চু ভাইকে তখন চিনতাম সোলসের গীটারিষ্ট হিসেবে, শুনতাম তিনি স্টেইজে মাঝে মাঝে ইংলিশ গান করেন..
আমি চিনতাম তপন চৌধুরীকে, প্রিয় তপন দাকে, সাহস করে একদিন কিছু গান দিয়ে গেলাম, ময়না সহ..
তপন দা বললেন মিলন, আমিতো সুর করিনা, চমৎকার সুর করে আইয়ুব বাচ্চু, ও সুর করবে, তারপর চলে যাই বাকৃবি, ময়মনসিংহে......

এই ঘটনার প্রায় ৬/৭ মাস পর আমার চাঁদপুরের বড় ভাই বাচ্চু ভাইয়ের বন্ধু মহসিন খানের কাছে জানলাম, ময়না গানটি সুপার হিট, স্টেইজে বাচ্চু ভাই কনটিনিউ গাচ্ছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন, তখনতো মোবাইলের যুগ না, সুতরাং আমাকে আরো অনেকদিন অপেক্ষা করতে হলো, বাচ্চু ভাইয়ের সাথে সরাসরি কথা বলার জন্য.....
প্রথম দেখা সারগামে, হাত মিলিয়ে বুকে টেনে নিলেন, আহারে কি উচ্ছ্বাস ভালোলাগা, কিযে উন্মাদনা, গুছিয়ে লিখতে পারবোনা, ময়না গানটা বাচ্চু ভাইয়ের এতো ভালোলাগলো যে এলবামের নাম রাখলেন' ময়না ', দুইবার গানটা থাকলো এলবামে একবার কন্ঠে আরেবার য্ন্ত্রে বেহালায়.......

ময়না...  রিলিজ হলো...  বাকীটুকু ইতিহাস, কতো গল্প কতো আড্ডা, কতো শতো স্মৃতি, এতো কি বলা যায়, না লিখা যায়, তারপর বাচ্চু ভাইয়ের সুরে ১৯৮৮ বের হলো, তপন চৌধুরীর কন্ঠে...  ডাইরির পাতা, পাথর কালো রাত তারার বাগান শুন্য..

পাথর কালো রাত তারার বাগান শুন্য, অনন্য উচ্চতার এক সুর বাঁধলেন গান বানালেন, বাচ্চু ভাই, চির ঋণী করে গেলেন....

আমরা তো সবাই একদিন আকাশে উড়াল দিবোই, কিন্তু এতো আগে বাচ্চু ভাই...
ভালো থাকুন স্বর্গের বাগানে হে লিজেন্ড
ভালো থাকুন চির নিদ্রায়..........

লেখক: শক্তিমান গীতিকবি মিলন খান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ