Header Ads Widget

অভিনেতা অক্ষয় কুমারকে বিজেপি নেতার মামলার হুমকি!

ছবি: সংগৃহীত

কোটি কোটি টাকার বাজেট। অথচ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমার এর সাম্প্রতিক একটার পর একটা সিনেমা। পেয়েছে পরপর সুপার ফ্লপ এর তকমা। যদিও তাতে মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি। জোরকদমে পরের ছবির শুটিং শুরু করেছেন তিনি। তবে এর মাঝেই আবার আইনি বিপাকে পড়লেন অক্ষয় কুমার!

ভারতের মোদি সরকারের ঘনিষ্ঠ হয়েও বিজেপি নেতার রোষের মুখে পরেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। ওই বিজেপি নেতা সরাসরি তাঁর বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন। এই কেন্দ্রীয় সরকার দলীয় নেতার নাম সুব্রহ্মণ্যম স্বামী।

প্রসঙ্গত, অক্ষয়ের আসন্ন সিনেমা 'রাম সেতু'। আর সেই ছবির পোস্টার ঘিরেই যত বিতর্ক। হুমকিদাতা ওই নেতার ব্যক্তিগত আইনজীবী সত্য সবরওয়াল টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি দাবি করেন, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর সুপ্রিম কোর্টের অর্ডারকে পোস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই কারণেই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। অন্যদিকে আবার নেতা স্বামীর দাবি, ছবিতে 'রাম সেতু'র ভুল ব্যখ্যা করা হয়েছে। যার জন্য মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হবে অক্ষয় কুমার কে।

টুইটারে মামলার হুমকি দিয়ে স্বামী লেখেন, 'অক্ষয় তাঁর রাম সেতু ছবিতে তথ‍্যগুলিকে ভুল ভাবে তুলে ধরছে। তাই অক্ষয় এবং ছবির প্রযোজনা সংস্থা কর্ম মিডিয়ার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছে আমার আইনজীবী।' এখানেই কিন্তু শেষ নয়। সুব্রহ্মণ্যম স্বামী তার অপর একটি টুইটে লিখেছেন, 'অক্ষয় কুমার যদি একজন বিদেশি নাগরিক হন তাহলে তাঁকে গ্রেপ্তার করে দেশ থেকে বের করে দেওয়া হোক।' 

যদিও এই বিতর্ক ঘিরে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেননি অক্ষয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ