যাযাবর পলাশ, বিনোদন প্রতিবেদক: এই প্রজন্মের জনপ্রিয় ফোক গায়ক কাজী শুভর ছেলে অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে। খবরটি নিশ্চিত করেছেন কাজী শুভ নিজেই। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে কাজী শুভ তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টের টাইমলাইনে একটি স্ট্যাটাসের মাধ্যমে খবরটি সবাইকে জানিয়েছেন।
ফেসবুকের ও স্ট্যাটাসে তিনি তার ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে লিখেছেন, ‘আমার ছেলেটা ' আই সি ইউ' তে ভর্তি। সবাই একটু দোয়া করবেন ওর জন্য প্লিজ।’
এই স্ট্যাটাস দেয়ার পরই কমেন্ট বক্সে কাজী শুভর ভক্ত অনুরাগীরা মুহূর্মুহূ কমেন্ট করে ভরিয়ে তুলেছেন। যেখানে অসংখ্য শিল্পী, সঙ্গীতপরিচালক সহ মিডিয়া ইন্ডাস্ট্রির অনেককেই কমেন্ট করে দোয়া করতে দেখা গেছে।
এদিকে, ছেলের কি সমস্যা হয়েছে বা এখন কি অবস্থায় রয়েছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। খবর নিতে কাজী শুভর ব্যক্তিগত ফোন নম্বরে কল করলেও তিনি রিসিভ করেননি।






0 মন্তব্যসমূহ