গেলো ২২শে জুলাই, শুক্রবার ঘোষনা করা হল ভারতীয় চলচ্চিত্রের ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Awards) ২০২২ এর তালিকা। গুণী চলচ্চিত্র নির্মাতা বিপুল শাহের নেতৃত্বে ১০ জন জুরি সদস্য পুরস্কার প্রাপকদের এই তালিকা তুলে দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের কাছে। বছরজুড়ে সিনেমা হল গুলোতে দক্ষিণের সিনেমার যে দাপট ছিল এবারের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার তালিকাতেও সেই দাপট দেখা গেলো। এবারের তালিকায় দক্ষিণী সিনেমার যেন জয়জয়কার। শুধু দর্শকদের মুগ্ধ করে পকেট ভারী করেনি দক্ষিণী ইন্ডাস্ট্রি। নজরকাড়া গল্প দিয়ে জুরি সদস্যদেরও মন জয় করতে সক্ষম হয়েছে দক্ষিণী ছবিগুলি। তাদের তুলনায় এবারে হিন্দি ছবিগুলি অনেকটাই পিছিয়ে রয়েছে, যা বলিউডের পক্ষে যথেষ্ট চিন্তার বিষয়।
যৌথভাবে এ বছরের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বলিউড সুপারস্টার অজয় দেবগন ও দক্ষিণ ভারতীয় অভিনেতা সূর্য। তানাজি: দ্যা আনসাং ওয়ারিয়র অজয় এবং সুরারাই পোত্রু ছবিতে অভিনয়ের জন্যে সূর্য সেরা হয়েছেন। সূর্য এর এটি প্রথম জাতীয় পুরস্কার আর অজয়ের এটি তৃতীয়। এর আগে জখম ও দ্যা লিডেন্ড অব ভগত সিং ছবিতে অভিনয় করার জন্য সেরা অভিনেত হয়ছিলেন অজয় দেবগন। সেরা অভিনেত্রীর নির্বাচিত হয়েছেন অপর্না বালামুরালি, সুররাই পোত্রু ছবির জন্য। এই ছবিটি সিম্পলিফ্লাই ডেকানের প্রতিষ্ঠাতা জি গোপীনাথের জীবনের ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই বছরের সেরা চলচ্চিত্র হিসেবেও নাম লিখিয়েছে সুরারাই পোত্রু ছবিটি। ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় রয়েছে বেশকিছু জনপ্রিয় সিনেমা, অভিনেতা এবং অভিনেত্রীদের নাম। এদিকে, পশ্চিম বাংলা থেকে জাতীয় পুরস্কার এসেছে ‘অভিযাত্রিক’ ছবির ঝুলিতে। এই ছবির সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে নিয়েছেন সুপ্রতিম ভোল। সেরা হিন্দি ছবি তুলসিদাস জুনিয়র।
এক নজরে দেখুন তালিকা -
- সেরা টুলু ফিল্ম: জিতিগে।
- সেরা হরিয়ানভি ছবি: দাদা লখমি।
- সেরা তেলেগু চলচ্চিত্র: কালার ফোটো।
- সেরা তামিল চলচ্চিত্র: শিভারঞ্জনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম।
- সেরা ডিমাসা: সেমখোর।
- সেরা মালায়ালাম চলচ্চিত্র: থিঙ্কলাজচা নিশ্চয়াম।
- সেরা মারাঠি ছবি: গোষ্ট এক পৈঠানিচি।
- সেরা কন্নড় ছবি: ডল্লু।
- সেরা হিন্দি ছবি: তুলসিদাস জুনিয়র।
- সেরা বাংলা চলচ্চিত্র: অভিযাত্রিক।
- সেরা অসমীয়া চলচ্চিত্র: ব্রিজ।
- সেরা অ্যাকশন ডিরেকশন অ্যাওয়ার্ড: রাজশেখর, মাফিয়া এবং সুপ্রিম সুন্দর এ কে আয়াপ্পানুম কোশিয়ুম (মালয়ালম) এর জন্য।
- সেরা কোরিওগ্রাফি: নাট্যমের জন্য সন্ধ্যা রাজু (তেলেগু)।
- ব্যাকগ্রাউন্ড মিউজিক: সোরারাই পোত্রুর জন্য জিভি প্রকাশ কুমার।
- সেরা পোশাক ডিজাইনার: নচিকেত বারভে এবং তানাজির জন্য মহেশ শেরলা (হিন্দি)।
- সেরা মহিলা প্লেব্যাক গায়িকা: এ কে আয়াপ্পানুম কোশিয়ুম (মালয়ালম) এর জন্য নানচাম্মা।
- সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: রাহুল দেশপান্ডে মি বসন্তরাও (মারাঠি) এবং অনীশ মঙ্গেশ গোসাভি তক্তকের জন্য (মারাঠি)।
- সেরা সহ-অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলি শিবরাঞ্জনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম (তামিল) এর জন্য।
- সেরা পার্শ্ব অভিনেতা: বিজু মেনন এ কে আয়াপ্পানুম কোশিয়ুম (মালয়ালম)।
- সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি।
- সেরা অভিনেতা: সুরারাই পোত্রুর জন্য সূর্য এবং তানাজি: দ্য আনসাং হিরোর জন্য অজয় দেবগন।
- সেরা পরিচালনা: শচীনন্দন কেআর এ কে আয়াপ্পানুম কোশিয়ুম (মালয়ালম)।
- সেরা শিশু চলচ্চিত্র: সুমি (মারাঠি)।
- পরিবেশ সংরক্ষণের উপর সেরা চলচ্চিত্র: তালেদান্দা (কন্নড়)।
- সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র: অন্ত্যেষ্টিক্রিয়া (মারাঠি)।
- সেরা ফিচার ফিল্ম (পুরষ্কার প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার): তানাজি: দ্য আনসাং হিরো (হিন্দি)।
- সেরা অভিষেক চলচ্চিত্র পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার: ম্যান্ডেলা (তামিল)।
- সেরা ফিচার ফিল্ম: সুররাই পোত্রু।
- নন-ফিচার ফিল্ম ক্যাটাগরি
- সেরা সঙ্গীত পরিচালনা: বিশাল ভরদ্বাজ, মারাঙ্গে তো বহিন জা কার।
- সেরা সিনেমাটোগ্রাফি: নিখিল এস প্রবীণ, শব্দিকুন্না কালাপ্পা।
- সেরা অনুসন্ধানী চলচ্চিত্র: দ্য সেভিয়ার: ব্রিগেডিয়ার প্রীতম সিং।
- সেরা এক্সপ্লোরেশন ফিল্ম: হুইলিং দ্য বল।
- সেরা শিক্ষামূলক চলচ্চিত্র: ড্রিমিং অফ ওয়ার্ডস (মালয়ালম)।
- সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র: জাস্টিস ডিলেড বাট ডেলিভারড এবং থ্রি সিস্টার।






0 মন্তব্যসমূহ