‘পরাণ’ চলচ্চিত্রের গান ‘চলো নিরালায়’ শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে। জনি হকের কথায় গানটি গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। বর্তানে এটি এখন সবার মুখে মুখে ফিরছে। ইউটিউবে লাইভ টেকনোলজিসের অফিসিয়াল চ্যানেলে গানটির ভিউ প্রায় ৩০ লাখ পেরিয়ে গেছে। এছাড়া ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ভাইরাল। সাধারণ শ্রোতাদের পাশাপাশি তারকাদের মন জয় করেছে।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একটি প্রশ্নের উত্তরে অয়ন চাকলাদার বলেন, সত্যি বলতে গানটি নিয়ে আমি আশাবাদী ছিলাম। তিন বছর আগে আমার কণ্ঠে গানটির রেকর্ডিং হয়। এরপর আমার বাসার সবারই পছন্দ হয় এটি। আমার বাবা-মা, ভাই থেকে শুরু করে কাজিন অদ্রির পছন্দের গান ‘চলো নিরালায়’। অদ্রি এখন সপ্তম শ্রেণিতে পড়ে। ও তখন চতুর্থ শ্রেণিতে পড়তো। ওর তখনই এই গানটি বেশ পছন্দের ছিলো। আমার বাবার বয়স ৭০ বছরের কাছাকাছি। তার গানের রুচি কিন্তু একেবারেই ভিন্ন। তার কাছেও ‘চলো নিরালায়’ ভালো লেগেছে। অদ্রির মতো কিশোরী এবং বাবার মতো বয়োজ্যেষ্ঠ মানুষের ভালো লেগেছে বলে আমার মনে হয়েছিলো, গানটি সব প্রজন্মের শ্রোতার কাছে ভালো লাগতে পারে।






0 মন্তব্যসমূহ