বলিউডের অন্যতম জনপ্রিয় স্টার কিড কিং খান শাহরুখ ও গৌরীর বড় ছেলে আরিয়ান খান। এবার বন্ধুদের সঙ্গে অভিজাত নাইটক্লাবে পার্টি করতে গিয়ে খবরের শিরোনাম হলেন।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, নানা কারণে ইদানীং খবরের শিরোনাম হচ্ছেন আরিয়ান খান। এই তরুণ স্টার কিড গত রাতে একটি অভিজাত নাইটক্লাবে পার্টি করতে গিয়েছিলেন। কিন্তু ক্যামেরার ক্লিক থেকে নিজেকে লুকাতে পারেননি। বেশ কিছু ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, জনবহুল সেই পার্টিতে খুব দ্রুত পান করছেন আরিয়ান খান। পানের পরেই দ্রুত মাস্ক দিয়ে মুখ ঢাকছেন। সেই দৃশ্য এখন অন্তর্জালবাসীর হাতে।
মে মাসে মাদককাণ্ডে বেকসুর খালাস পান শাহরুখপুত্র আরিয়ান খান। তবে জামিনের শর্ত মেনে জমা রাখতে হয়েছিল পাসপোর্ট। বেশ কিছু দিন আগে সেই পাসপোর্ট ফিরে পেতে আদালতে আবেদন করেছিলেন আরিয়ান। গেল সপ্তাহে শাহরুখপুত্রকে তাঁর পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিশেষ এনডিপিএস আদালত। সেই সুবাদে ভারতের বাইরে যেতে আরিয়ানের আর বাধা নেই।
গত মে মাসে মাদক মামলা থেকে এনসিবির পক্ষে আরিয়ান খানকে বেকসুর ঘোষণা করা হয়।
0 মন্তব্যসমূহ