Header Ads Widget

ইমরানের সাথে ‘মাসুদ রানা’ সিনেমা দিয়ে রাকা পপির প্লেব্যাক শুরু

এবারের ঈদুল আযহা-তে দেশের স্বনামধন্য দুই চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্ম এর যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা "মাসুদ রানা"তে প্রথমবারের মতো প্লেব্যাক করেছেন বর্তমান প্রজন্মের মেধাবী ও সুরেলা কণ্ঠশিল্পী রাকা পপি। সাথে সহশিল্পী হিসেবে কন্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল। খ্যাতনামা গীতিকবি শাহ্ আলম সরকারের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক শওকত আলী ইমন। 

উল্লেখ্য যে, শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত কৃতিত্বপূর্ণ। তিনি বিবিএ, এমবিএ ডিগ্রি সফলতার সাথে সম্পন্ন করেছেন। পাশাপাশি আইন বিষয়ে এল.এল. বি ডিগ্রি অর্জন করেছেন ও সংগীত বিষয়ে স্নাতকোত্তর এ অধ্যয়নরত রয়েছেন। এছাড়া ছায়ানটে লোকসংগীতে ও বাফাতে ৪ বছর মেয়াদী ক্লাসিক্যাল মিউজিকে ১ম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। নিজস্ব ইউটিউব চ্যানেল "রাকা পপি অফিসিয়াল" সহ  বিভিন্ন অনলাইন প্লাটফর্মে অসংখ্য জনপ্রিয় মৌলিক গান রয়েছে তার।

নতুন প্রজন্মের জনপ্রিয় এই শিল্পীর সাথে কথা বলে জানা যায়, প্রথম প্লেব্যাকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের "মাসুদ রানা"র মত আলোচিত সিনেমায় গান গাইতে পেরে তিনি ভীষন ভাবে আনন্দিত। গানটি শ্রোতাপ্রিয়তা পাবে বলে তিনি আশাবাদী। প্রথম প্লেব্যাক এর অনুভুতি জানাতে গিয়ে তিনি বললেন, নিজের যতই মৌলিক গান থাকনা কেন, সিনেমার গানে প্লেব্যাক করার স্বপ্ন প্রত্যেকটা শিল্পীর-ই থাকে। আমার সেই স্বপ্নটা পূর্ণ করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং শ্রদ্ধেয় আব্দুল আজিজ ভাইয়াকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একদম মনের মতো একটা গান গেয়েছি। সিনেমা মুক্তি পেলে গানটি সবাই দারুণ পছন্দ করবে বলেই আমার বিশ্বাস। সকলের কাছে দোয়া চাই। সবাই বাংলা গান এবং বাংলা সিনেমার পাশেই থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ