Header Ads Widget

সাইফুল বারীকে হুমকিদাতা দাবি করলেন আইডি মিসইউজ, অসহায় হয়ে ক্ষমা প্রার্থনা

সাইফুল বারীর ছবির সাথে হুমকিদাতার স্ক্রিনশট সংযুক্তি।

গীতিকবি ও সাংবাদিক সাইফুল বারীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকি ও অপপ্রচারের অভিযোগের ঘটনায় এবার অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

ফেসবুক আইডি “Noor Alam Siddique Jewel” থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আচ্ছালামুয়ালাইকুম। সবাইকে অনুরোধ করছি, আমার আইডিতে গতকাল থেকে ঝামেলা যাচ্ছে। কারো সাথে এই আইডি থেকে কোনো খারাপ কিছু লিখে থাকলে বা মিস ইউজ করলে দয়া করে আমাকে ভুল বুঝবেন না। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”


এর আগে ওই আইডি থেকে সাইফুল বারীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, অশ্লীল গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি রাজধানীর হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ (জিডির আবেদন) করেন।

আরও পড়ুন: সাইফুল বারীকে হুমকি, হাতিরঝিল থানায় জিডির আবেদন

তবে ক্ষমা চাওয়ার এই পোস্টের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সাইফুল বারী জানিয়েছেন, তিনি বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যেই রেখেছেন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ