গীতিকবি ও সাংবাদিক সাইফুল বারীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রাজধানীর হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ (জিডির আবেদন) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে নিজের ফেসবুক আইডি ব্যবহার করার সময় তিনি বিষয়টি জানতে পারেন। পরে তিনি দেখতে পান, “Noor Alam Siddique Jewel” নামের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, অশ্লীল গালাগাল এবং হুমকি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সাইফুল বারী বলেন, “আমি বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বহু চেষ্টা করেও সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত পরিচয় শনাক্ত করতে পারিনি। তাই আইনগত সুরক্ষার জন্য হাতিরঝিল থানায় অভিযোগ করেছি।”
তিনি আরও জানান, ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ও সৃজনশীল ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের হুমকি ও অপপ্রচারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে হয়রানি প্রতিরোধে আইন প্রয়োগ আরও জোরদার করা প্রয়োজন।
.jpg)




0 মন্তব্যসমূহ