জনপ্রিয় শিল্পী সালমা ও বিজয় চৌধুরী আপনের নতুন গান ‘সুখের দোলা’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর করেছেন নির্মল দাশ, আর মিউজিক পরিচালনা করেছেন এস ডি সাগর। গানটি প্রকাশ করেছে নির্মল মিউজিক স্টেশন।
সালমা বলেন, এই গানটি আমার কাছে খুব বিশেষ। প্রতিটি লাইনে আমি চেষ্টা করেছি শ্রোতাদের সঙ্গে আমার অনুভূতি ভাগ করতে। আশা করি সবাই গানটি শুনে আনন্দ ও শান্তি অনুভব করবেন।
বিজয় চৌধুরী আপন যোগ করেন, সালমার সঙ্গে এই গান গাওয়া সত্যিই আনন্দের। গানের আবেগটা শ্রোতাদের কাছে ঠিকভাবে পৌঁছাতে পারলে খুব ভালো লাগবে।
সুরকার নির্মল দাশ বলেন, সালমা ও বিজয়ের কণ্ঠে গানটি এক নতুন মাত্রা পেয়েছে। আমি চাই শ্রোতারা নিজেদের গল্প খুঁজে পেতে।
আরও পড়ুন: কাজী শুভর ‘মনের লাইনে আয়’, মুক্তি ২ ফেব্রুয়ারি
মিউজিক পরিচালক এস ডি সাগর বলেন, গানের মিউজিক এমনভাবে সাজিয়েছি যাতে প্রতিটি লাইন আরও জীবন্ত শোনায়। শুনলেই বোঝা যাবে, এটি সত্যিই ‘সুখের দোলা’।





0 মন্তব্যসমূহ