স্টাফ রিপোর্টার:
দেশীয় সংগীতের শিকড়ের সুরের সঙ্গে আধুনিক ছন্দের মেলবন্ধন ঘটাতে এন্টার টিভিতে শুরু হতে যাচ্ছে নতুন সাপ্তাহিক সংগীতানুষ্ঠান ‘রুটস অ্যান্ড রিদম উইথ এএইচ তুর্য’। অনুষ্ঠানটি পরিচালনা করছেন এএইচ তুর্য।
আয়োজনটির মূল লক্ষ্য হলো দেশীয় সংগীতের ঐতিহ্য ও শিকড়ের সুরকে আধুনিক সংগীতের সঙ্গে যুক্ত করে নতুন মাত্রা দেওয়া। এর মাধ্যমে দর্শক-শ্রোতাদের সামনে সংগীতের বৈচিত্র্যময় পরিবেশনা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় এএইচ তুর্য সংগীতপ্রেমী, শিল্পী ও কলাকুশলীদের সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, এই উদ্যোগকে সফল করতে সবার ভালোবাসা, পরামর্শ ও অংশগ্রহণ প্রয়োজন।
এএইচ তুর্য আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এমন কিছু সৃষ্টি করা সম্ভব হবে, যা দর্শক ও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।
অনুষ্ঠানটি খুব শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। আগ্রহীরা জরুরি প্রয়োজনে এএইচ তুর্যর সঙ্গে ইনবক্সে যোগাযোগ করতে পারবেন।
.jpg)




0 মন্তব্যসমূহ