স্টাফ রিপোর্টার:
নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন সংগীতশিল্পী কাজী শুভ। তবে এবারের গানে থাকছে ভিন্ন এক আয়োজন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে তৈরি ‘সে আমার সন্তান’ শিরোনামের গানটির মাধ্যমে ভালোবাসা, মমত্ববোধ ও সামাজিক সচেতনতার বার্তা দিতে চান এই শিল্পী।
আগামী ১ ডিসেম্বর কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের কথা রয়েছে।
গানটি প্রসঙ্গে কাজী শুভ জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও আন্তরিকতা প্রকাশ করা সবার দায়িত্ব। সেই উপলব্ধি থেকেই গানটি করার উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর প্রত্যাশা, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার পাশাপাশি বিশেষ শিশুদের প্রতি দায়িত্ববোধ তৈরিতেও ভূমিকা রাখবে।
‘সে আমার সন্তান’ গানটির কথা লিখেছেন জাকিউল হাই দিপু। গানটির সুরারোপ করেছেন কাজী শুভ এবং সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজিব।
মানবিক ভাবনা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে তৈরি গানটি প্রকাশের অপেক্ষায় রয়েছেন কাজী শুভর ভক্ত-শ্রোতারা।
.jpg)




0 মন্তব্যসমূহ