Header Ads Widget

প্রকাশ পেল ফরিদা ফারহানার কথায় জি এম রহমান রনীর কণ্ঠে বিরহের গান


স্টাফ রিপোর্টার:

সংগীতপ্রেমীদের জন্য প্রকাশিত হলো বিরহের আবহে নির্মিত ক্লাসিক মুডের গান ‘সব গল্পের শিরোনাম নাম হয় না’ গুণী কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক জি এম রহমান রনীর কণ্ঠে গানটি তুলে ধরেছে প্রেম, বিচ্ছেদ আর না-বলা অনুভূতির এক আবেগঘন গল্প।

গানটির কথা লিখেছেন গীতিকবি ফরিদা ফারহানা। গানের কথায় উঠে এসেছে ভালোবাসার গভীরতা, সম্পর্কের না-পাওয়া এবং জীবনের এমন কিছু গল্পের অনুভূতি, যেগুলোর সবকিছুর নাম দেওয়া যায় না। কিছু অনুভূতি থেকে যায় মনের গহিনে, কিছু স্মৃতি বয়ে বেড়াতে হয় নীরবে—আর কিছু গল্পের কোনো শিরোনাম হয় না। এমনই এক বিষণ্ন ও হৃদয়স্পর্শী অনুভূতির প্রকাশ ঘটেছে গানটিতে।

ক্লাসিক মুডের গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন জি এম রহমান রনী নিজেই। তাঁর কণ্ঠের আবেগময় পরিবেশনা এবং সুরের মেলবন্ধনে গানটি পেয়েছে স্বতন্ত্র আবেদন। বিরহপ্রধান এই গান শ্রোতাদের হৃদয়ে ভালোবাসার স্মৃতি, বিচ্ছেদের বেদনা ও না-বলা কথার অনুভূতি জাগিয়ে তুলবে বলে আশা করা যায়।

গীতিকবি ফরিদা ফারহানার কথায় এবং জি এম রহমান রনীর কণ্ঠ, সুর ও সংগীত আয়োজনে ‘সব গল্পের শিরোনাম নাম হয় না’ গানটি বাংলা আধুনিক গানের ভান্ডারে বিরহের অনুভূতিনির্ভর একটি সংযোজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ