Header Ads Widget

গুরুর হাত থেকে সম্মাননা গ্রহণ করলেন রাজু মন্ডল

স্টাফ রিপোর্টার:
'স্বপ্নধারা হিউম্যান রাইটস ফাউন্ডেশন' আয়োজিত 'স্বপ্নধারা হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড-২০২৬' এ সেরা গুণী সঙ্গীতশিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পেলেন এই প্রজন্মের সবচেয়ে ব্যাস্ততম ও গুণী লোকসঙ্গীত শিল্পী রাজু মন্ডল। দেশের লোকসংগীতের আরেক উজ্জ্বল নক্ষত্র বাউল শফি মন্ডলের হাত থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। গত (২২ অক্টোবর ২০২৬) রাজধানী ঢাকায় এই গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এই অ্যাওয়ার্ড প্রাপ্তি শেষে সঙ্গীতশিল্পী রাজু মন্ডল নিজের অনুভূতি জানাতে গিয়ে বললেন, "অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই  আরজু ভাই কে এবং ইব্রাহিম ভাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।"

তিনি আরও বলেন, "আমি যখন গুরুজীর কাছে গান শিখি, আজ থেকে একযুগ আগের কথা। গুরুজীর সাথে আমার অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। তো বাবা যখন কোনো অ্যাওয়ার্ড পেতেন, তখন আমি তাকিয়ে থাকতাম আর ভাবতাম, আমি যদি এমন একটা অ্যাওয়ার্ড পেতাম। যদি এমন একটা মঞ্চে দাঁড়াতে পারতাম, গান গাইতে পারতাম। সত্যিই মন থেকে কিছু চাইলে আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না শুকরিয়া মালিকে দরবারে।"

গুরুজী শফি মন্ডলের হাত থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে রাজু মন্ডল জানালেন, "গতকালকে আমি আমার গুরুজীর হাত থেকে সম্মাননা পেয়েছি এটা আমার জীবনের অনেক বড় অর্জন এবং অনেক বড় প্রাপ্তি। এখানে সাংস্কৃতি মন্ত্রী মহোদয় ছিলেন আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে এই  পুরস্কারটা আমি আমার গুরুজীর হাত থেকে নিতে চাই। আয়োজকরা আমার এই ইচ্ছাটা পূরণ করেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।"

উল্লেখ্য, 'স্বপ্নধারা হিউম্যান রাইটস ফাউন্ডেশন' (কিংবা স্বপ্নধারা হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি) বিভিন্ন সময়ে সমাজসেবা, মানবাধিকার রক্ষা, সংস্কৃতি এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে গুণীজন সংবর্ধনা ও মানবাধিকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই আয়োজনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ও মানবাধিকার রক্ষায় কাজ করা গুণী ব্যক্তিদের 'স্বপ্নধারা হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড' সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ