স্টাফ রিপোর্টার:
জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু কণ্ঠ দিয়েছেন গীতিকার প্রসেনজিত মণ্ডলের লেখা দুটি গানে। গান দুটির সুর করেছেন এস রুহুল। নতুন গান দুটির শিরোনাম ‘কুসন্তান’ এবং ‘মানুষ তুমি মইরা যাইবা, রাইখা যাইবা কি’।
গান দুটির সংগীতায়োজন করেছেন শালমান শেখ। ভিডিও পরিচালনা করেছেন তৌফিক।
এর আগে এস রুহুলের সুরে একাধিক গান গেয়েছেন ফজলুর রহমান বাবু। এর মধ্যে ‘বৃদ্ধাশ্রম’ গানটি শ্রোতা-দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে।
নতুন গান প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, গান দুটির কথা ও সুর আমার ভালো লেগেছে। এস রুহুলের সুরে আগেও গান করেছি। এবারও চেষ্টা করেছি গান দুটির অনুভূতি ও বক্তব্য কণ্ঠের মাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।
অন্যদিকে সুরকার এস রুহুল বলেন, ফজলুর রহমান বাবুর মতো গুণী শিল্পীর কণ্ঠে গান করার সুযোগ পাওয়া সবসময়ই আনন্দের। প্রসেনজিত মণ্ডলের লেখা গান দুটির কথার মধ্যে আলাদা একটি বার্তা আছে। বাবু ভাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন। আশা করছি শ্রোতা-দর্শকদের কাছে গান দুটি ভালো লাগবে।
সংশ্লিষ্টরা জানান, গান দুটির কথায় সামাজিক বাস্তবতা ও জীবনবোধের বিষয় উঠে এসেছে। ফজলুর রহমান বাবুর কণ্ঠ, এস রুহুলের সুর এবং শালমান শেখের সংগীতায়োজনে গান দুটি শ্রোতাদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা তাদের।
.jpg)




0 মন্তব্যসমূহ