Header Ads Widget

শুক্রবার আসছে সাইফুল বারীর গীতিকথায় সাথী খানের নতুন গান

গীতিকবি সাইফুল বারী-এর কথায় আগামী শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান ‘খাইছি আমি ধরা’

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন সাথী খানজীসান খান এআর

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আশিক চৌধুরীসুমাইয়া রিমু। ভিডিওটি পরিচালনা করেছেন এমডি. রাজিব হোসাইন নিলয়। নৃত্য পরিচালনায় রয়েছেন এমডি এআর অলি। সম্পাদনা করেছেন এসকে জয়, কালার গ্রেডিং করেছেন টিডি দীপক, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন বাবু এবং মেকআপ করেছেন জাহির মেকওভার

গীতিকবি সাইফুল বারী বলেন, ‘খাইছি আমি ধরা’ একটি ভিন্নধর্মী, প্রাণবন্ত ও বিনোদনমূলক গান। শ্রোতাদের আনন্দ দেওয়ার লক্ষ্য নিয়েই গানটি তৈরি করা হয়েছে। সাথী খান ও জীসান খান এআর দারুণভাবে গানটি গেয়েছেন। শামীম মাহমুদের সুর-সংগীত এবং পুরো টিমের আন্তরিক পরিশ্রমে গানটি সুন্দরভাবে ফুটে উঠেছে। আশা করছি, গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ