এই প্রজন্মের জনপ্রিয় গীতিকবি ও সুরকার আজগর আলীর কথা ও সুরে সম্প্রতি রেকর্ডিং সম্পন্ন হলো নতুন গান "দেহ খাঁচা"। মানুষের জীবন দর্শন নিয়ে দারুণ কিছু কথামালা দিয়ে সাজানো নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ততম লোকসংগীত শিল্পী রাজু মন্ডল। যার অসাধারণ গায়কীতে দারুণ ভাবে ফুটে উঠেছে গানটি। গানের মিউজিক করেছেন শিবলু মাহমুদ। প্রযোজনা প্রতিষ্ঠান "সুরালাপ মিউজিক" ইউটিউব চ্যানেল এর ব্যানারে শীঘ্রই গানটি প্রকাশ হবে বলে জানা গেছে।
প্রথমবারের মতো কণ্ঠশিল্পী রাজু মন্ডলের সাথে কাজের অনুভূতি জানাতে গিয়ে গীতিকবি ও সুরকার আজগর আলী বলেন, "রাজু মন্ডল ভাই আমার খুব পছন্দের একজন শিল্পী। আমি চেষ্টা করেছি সুর ও কথার মেলবন্ধনে মনের আসল ভাবটুকু সুন্দরভাবে তুলে ধরার। গানটি নিয়ে আমরা সবাই খুবই আশাবাদী। আশা করি, দর্শক-শ্রোতাদের গানটি মন ছুঁয়ে যাবে। আমাদের এই পথচলায় সবাই 'সুরলাপ' ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন।
কণ্ঠশিল্পী রাজু মন্ডল জানালেন, " দেহ খাঁচা" গানটি প্রথম শুনেই মনে গেঁথে গেছে। গানটিতে কণ্ঠ দেয়ার সময় নিজের সকল আবেগ ঢেলে দিয়ে গাইবার চেষ্টা করেছি। আশাকরি গানটি প্রকাশ পেলে সকলের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। জয় হোক বাংলা গানের।
শিবলু মাহমুদ বলেন, "দেহ খাঁচা" গানটি আসলেই অনেক সুন্দর একটা গান। আমি বরাবরের মতোই চেষ্টা করেছি মিউজিকে ভিন্নতা আনার। আর রাজু ভাইয়ের গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমার বিশ্বাস গানটি দারুণ জনপ্রিয়তা পাবে।
.jpg)



0 মন্তব্যসমূহ