Header Ads Widget

শুভ্র আজাদ ও মুনিয়া মুনের ‘আমি কাঙ্গাল হলে হবো’


দুই প্রজন্মের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্র আজাদ ও মুনিয়া মুন। এবার এই দুই গায়ক ও গায়িকার দ্বৈত কণ্ঠে আসছে মন মাতানো একটি রোমান্টিক ফোক গান। আমি কাঙ্গাল হলে হবো/বেহায়ার মতো যাবো/তুই যতই আমায় করিস অপমান। এমন কিছু ভালোলাগা ও ভালোবাসার গীতি কথায় সাজানো নতুন এই গানের শিরোনাম ‘আমি কাঙ্গাল হলে হবো’। জনপ্রিয় গীতিকার ও সুরকার যাযাবর পলাশের গীতিকথায় এই গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিবলু মাহমুদ। 

ইতোমধ্যেই এই গানের অডিও এবং ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান আজাদ। খুব শীঘ্রই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল শুভ্র আজাদ অফিসিয়ালে গানটি প্রকাশিত হবে বলে জানালেন কণ্ঠশিল্পী শুভ্র আজাদ। 

নতুন এই গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী শুভ্র আজাদ বলেন, মুনিয়া মুন অনেক ভালো গায়। ওর সাথে গান করে বেশ ভালো লেগেছে। সত্যি বলতে অনেক সুন্দর একটা গান গেয়েছি আমরা। গানের কথাগুলো সবার মন ছুঁয়ে যাবে বলেই আমার বিশ্বাস। 

মুনিয়া মুন জানালেন, ‘আমি কাঙ্গাল হলে হবো’ গানটি আমার খুব পছন্দের একটি গান। যেমন কথা, তেমনই সুর, এককথায় অসাধারণ একটা গান হয়েছে। আশাকরি গানটি প্রকাশ পেলে সকলের মন জয় করে নিবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ