Header Ads Widget

যাযাবর পলাশের কথা-সুরে জান্নাতুন মাওয়ার ‘নয়নের কাজল’

জনপ্রিয় গীতিকবি ও সুরকার যাযাবর পলাশের কথা ও সুরে নতুন একটি গাইলেন এই প্রজন্মের গায়িকা জান্নাতুন মাওয়া। যাযাবর পলাশের গীতিকথায় এটাই তার প্রথম গান গাওয়া। গানের শিরোনাম "নয়নের কাজল"। সম্প্রতি রামপুরায় গানের কারখানা রেকর্ডিং স্টুডিওতে এই গানের রেকর্ড সম্পন্ন হয়েছে। গানটির সঙ্গীতায়োজন করেছেন এন এইচ সিহান। গানটি খুব শ্রুতিমধুর একটি গান। খুব শীঘ্রই নতুন মিউজিক ভিডিও সহ স্বনামধন্য একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গানটি রিলিজ হবে। 

নতুন এই গান নিয়ে গায়িকা জান্নাতুন মাওয়া বললেন, যাযাবর পলাশ ভাইয়ের সাথে এই প্রথম কাজ। কিন্তু প্রথম গানেই সেরা একটা গান গেয়েছি। অসাধারণ কথা এবং সুর। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। সবাই দোয়া করবেন। 

যাযাবর পলাশ জানালেন, জান্নাতুন মাওয়া দারুণ গায়। গানটি ওনার কণ্ঠে বেশ শ্রুতিমধুর হয়ে উঠেছে। আশাকরি গানটি প্রকাশ পেলে সবার মন জয় করে নিবে। 

সঙ্গীতপরিচালক এন এইচ সিহান বলেন, অসাধারণ একটা গানের মিউজিক করলাম। কথাগুলো এককথায় দারুন। আমি চেষ্টা করেছি আমার সেরাটা দেয়ার। আশাকরি গানটি সবার ভালো লাগবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ