জনপ্রিয় ও মেধাবী তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত এবার নতুন পরিচয়ে যুক্ত হলেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সরকার মিডিয়ার হেড অফ প্রোগ্রাম হিসেবে। দীর্ঘদিন ধরে নাট্যনির্মাণে যুক্ত থাকা এই তরুণ নির্মাতার নতুন দায়িত্ব গ্রহণের খবরটি চ্যানেলটির প্রতিষ্ঠাতা ও একমাত্র কর্ণধার সরকার সুমন নিশ্চিত করেছেন।
সরকার মিডিয়া ইতোমধ্যেই ইউটিউব প্ল্যাটফর্মে একাধিক জনপ্রিয় নাটক উপহার দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো- কুঞ্জস, বিলোপ, বেয়াদব, মোর দেন ফ্রেন্ড, ডাল্টি পলিটিক্স, নীল অপরাজিতা, সে আমার, প্লাস সাইজ, পিচাশ, এবং বিয়ের ডাবল সাইড ইফেক্টসহ আরও অনেক জনপ্রিয় প্রজেক্ট।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মো. ইয়াসির আরাফাত বলেন, প্রতিষ্ঠানটিকে তিনি নতুনভাবে, আরও বৃহৎ পরিসরে এবং আধুনিক আঙ্গিকে এগিয়ে নিতে কাজ করবেন। তার ভাষ্য অনুযায়ী, গুণগত মানসম্পন্ন প্রোডাকশন তৈরির মাধ্যমে দর্শকদের জন্য আরও উন্নত কনটেন্ট উপহার দেওয়াই এখন মূল লক্ষ্য।
চ্যানেলের প্রতিষ্ঠাতা সরকার সুমন জানান, ইয়াসির আরাফাতের বলিষ্ঠ নেতৃত্ব, দক্ষতা ও সৃজনশীল কর্মপরিকল্পনা সরকার মিডিয়াকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদী। তার মতে, নতুন এই সংযোজন প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গতিশীল করবে।
এদিকে হেড অফ প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পাওয়ার পর ইয়াসির আরাফাত জানিয়েছেন, আসন্ন ঈদকে সামনে রেখে বেশ কিছু নতুন নাটক নির্মাণের প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই নতুন কনটেন্ট নিয়ে বাংলা নাট্য জগতে চমক দেখানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
সরকার মিডিয়া কর্তৃপক্ষ আশা করছে, নতুন নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করবে।
.jpg)





0 মন্তব্যসমূহ