Header Ads Widget

যে কারণে আলোচনায় শিশুশিল্পী আবরার এশাল


ছোট পর্দা থেকে বড় পর্দা, নাটক থেকে বিজ্ঞাপন-সবখানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আলোচনায় উঠে এসেছে শিশু শিল্পী আবরার এশাল। অল্প বয়সেই দেশের স্বনামধন্য নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করে দর্শকদের নজর কাড়ছে এই ক্ষুদে অভিনয়শিল্পী।

সম্প্রতি বিভিন্ন নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও টিভিসিতে ব্যস্ত সময় পার করছে এশাল। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ঈদের জনপ্রিয় ধারাবাহিক ‘ছোট কাকু’ সিরিজের ‘কঙ্গো থেকে বঙ্গ’। ফরিদুর রেজা সাগরের মূল গল্পে নির্মিত এ ধারাবাহিকের ক্রিয়েটিভ কনসালটেন্ট ছিলেন আফজাল হোসেন এবং পরিচালনা করেছেন অনিমেষ আইচ।

এছাড়াও আলী জুলফিকার জাহেদি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্ত ছায়া’তে অভিনয় করে প্রশংসা পেয়েছে এশাল। নাটকের জগতেও রয়েছে তার শক্ত অবস্থান। মোহন আহমেদ পরিচালিত ‘তুমি দূরত্ব চেওনা’, ‘পরানের পাখি’ ও ‘যত্নে থেকো’, ইমরাউল রাফাত পরিচালিত ‘সুপ্তাদের বাড়ি’, ‘চুড়ি’ ও ‘কথা দিলাম’, তাইফুর জাহান আশিক পরিচালিত ‘মাঝি’, আতিক সজল পরিচালিত ‘ডা. আপদ’ এবং জুবায়ের ইবনে পরিচালিত ‘গ্যাংস্টার’ নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেছে  এশাল।

শুধু নাটক বা চলচ্চিত্রেই নয়, বিজ্ঞাপনচিত্রেও সমান জনপ্রিয় আবরার এশাল। ইউনাইটেড গ্রুপ, ক্রাউন প্লাজা, সেন্টার পয়েন্ট শপিং কমপ্লেক্স, ইস্টার্ন প্লাজা, রূপায়ণ লেক ক্যাসেল এবং বাংলালিংকের ‘মাই বিএল’সহ অসংখ্য টিভিসি ও ওভিসিতে কাজ করেছেন এই শিশু শিল্পী।

এদিকে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সাইফ চন্দন পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘মালিক’। সিনেমাটিতে আরফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর ও মনিরা মিঠুর মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছে আবরার এশাল। সিনেমাটি ঘিরেও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

অভিনয়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে এজেএফবি স্টার অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করেছে আবরার

 এশাল। অল্প বয়সেই তার এই সাফল্যে গর্বিত তার পরিবার ও স্বজনরা। প্রতিভাবান এশাল ভবিষ্যতে আরও বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার জন্য অনেক অনেক শুভ কামনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ