গীতিকবি সাইফুল বারীর কথায় প্রকাশ পেয়েছে নতুন গান ‘আমি যে তার আপন মানুষ নই’। গানটিতে কণ্ঠ দিয়েছেন হাফিজ বাউলা ও ঝিনুক। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন হাফিজ বাউলা। গানটি প্রকাশ হয়েছে হাফিজ বাউলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মাঝে সাড়া ফেলতে শুরু করেছে। প্রেম, অভিমান ও না পাওয়ার আবেগে নির্মিত গানটিতে গ্রামীণ সুরের আবহ ফুটে উঠেছে। গানের কথার সঙ্গে সুর ও সংগীতের সমন্বয় শ্রোতাদের কাছে আলাদা অনুভূতি তৈরি করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
গানটি নিয়ে গীতিকবি সাইফুল বারী বলেন, “জীবনের কিছু সম্পর্ক কখনও পূর্ণতা পায় না। সেই না পাওয়ার অনুভূতি থেকেই গানটির কথা লেখা। চেষ্টা করেছি খুব সহজ ভাষায় মানুষের মনের কষ্ট ও অনুভূতির কথা তুলে ধরতে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।”
কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাফিজ বাউলা বলেন, “গানটির কথাগুলো আমার খুব ভালো লেগেছে। তাই সুর করার সময় আবেগের জায়গাটাকে গুরুত্ব দিয়েছি। ঝিনুকও খুব আন্তরিকভাবে কাজ করেছে। আমরা বিশ্বাস করি গানটি মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।”
কণ্ঠশিল্পী ঝিনুক বলেন, “এ ধরনের আবেগঘন গানে কাজ করতে সবসময়ই ভালো লাগে। গানটির কথা ও সুর দুটোই খুব সুন্দর। রেকর্ডিংয়ের সময় আমরা অনুভূতিটা ঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। শ্রোতারা গানটি গ্রহণ করলে আমাদের পরিশ্রম সার্থক হবে।”
সংশ্লিষ্টরা জানান, গানটির ভিডিওতেও গল্পধর্মী উপস্থাপনা রাখা হয়েছে। এর মাধ্যমে ভালোবাসা ও দূরত্বের এক আবেগময় চিত্র তুলে ধরা হয়েছে। প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক সাড়া পাচ্ছে।
.jpg)




0 মন্তব্যসমূহ