গীতিকবি সাইফুল বারীর কথায় নতুন দুইটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গান দুটি কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিজেই সুর করেছেন সংগীতশিল্পী আকরাম খান। এটি সাইফুল বারী ও আকরাম খানের প্রথম একসঙ্গে কাজ।
গান দুটির সংগীত আয়োজন করেছেন সালমান শেখ। প্রযোজক হিসেবে রয়েছেন অজয় শাওন।
গীতিকবি সাইফুল বারী বলেন, আকরাম খানের সঙ্গে এটি আমার প্রথম কাজ। অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল। গানগুলো রেকর্ডিং সম্পন্ন হওয়ায় খুব ভালো লাগছে। গান দুটির কথা আমার নিজের কাছেও খুব প্রিয়। আশা করি শ্রোতারা ভিন্ন কিছু পাবেন।
আকরাম খান বলেন, সাইফুল বারীর লেখায় আলাদা এক ধরনের আবেগ আছে। গান দুটি গাইতে গিয়ে আমি সেই অনুভূতিটা পেয়েছি। নিজের সুরে কাজ করেছি বলেই গানগুলোর সঙ্গে আরও বেশি মিশে যেতে পেরেছি।
জানা গেছে, শিগগিরই গান দুটি এএস সিরিজ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।
.jpg)




0 মন্তব্যসমূহ