Header Ads Widget

সাইফুল বারীর কথায় সোহেল সামির ‘কী ছিল গো ভুল’

সোহেল সামি ও সাইফুল বারী।

গীতিকবি ও সাংবাদিক সাইফুল বারীর কথায় এবং সংগীতশিল্পী সোহেল সামির কণ্ঠে নতুন গান ‘কী ছিল গো ভুল’-এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

বুধবার (৬ মে) রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং অনুষ্ঠিত হয়।

নব্বই দশকের মেলোডিয়াস আবহে নির্মিত এ গানটির সংগীত আয়োজন করেছেন সালমান শেখ। পুরনো দিনের আবেগঘন ধারা ও আধুনিক সংগীতায়োজনের সমন্বয়ে গানটি নির্মাণ করা হয়েছে।

গীতিকার সাইফুল বারী বলেন, “নব্বই দশকের অনুভূতি থেকেই গানটি লেখা। সেই সময়ের প্রেম, অভিমান আর আবেগকে কথায় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতারা গানটির মধ্যে নস্টালজিয়া খুঁজে পাবেন।”

শিল্পী সোহেল সামি বলেন, “গানটি গাইতে গিয়ে নিজেরও পুরনো দিনের অনেক স্মৃতি মনে পড়েছে। লিরিক ও সুর—দুটোই খুব আবেগঘন। শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।”

সংগীত পরিচালক সালমান শেখ বলেন, “পুরনো দিনের ফিলটা ঠিক রেখে আধুনিক সাউন্ডে গানটি সাজানোর চেষ্টা করেছি। আমরা খুব যত্ন নিয়ে কাজ করেছি। আশা করছি, গানটি শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নেবে।”

শিগগিরই গানটি অডিও-ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ