নতুন একটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মুনিয়া মুন এবং শিবলু মাহমুদ। একদম রোমান্টিক ফোক ঘরানার "ও বন্ধু কালিয়া" শিরোনামের নতুন এই গানটি লিখেছেন এবং সুর করেছেন যাযাবর পলাশ। গানের সঙ্গীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। সম্প্রতি রামপুরায় শিবলু মাহমুদের নিজস্ব স্টুডিওতে এই গানটির ভয়েস রেকর্ডের কাজ সম্পন্ন হয়েছে।
আসছে কুরবানির ঈদ উপলক্ষে এই গানটি চমৎকার একটি মিউজিক ভিডিও সহ বাজারে আসবে বলে জানা গেছে। গানটি প্রকাশ হবে প্রযোজনা প্রতিষ্ঠান "সুজন খান অফিসিয়াল" ইউটিউব চ্যানেল থেকে।
এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী মুনিয়া মুন জানালেন, অসাধারণ একটা গান গেয়েছি। গানের কথা ও সুর চমৎকার লেগেছে। গানের মিউজিকও দারুণ হয়েছে। সবমিলিয়ে মনের মতো একটা গান গেয়েছি। গানটি প্রকাশ পেলে সকলের মন জয় করে নিবে বলেই আমার বিশ্বাস।
শিবলু মাহমুদ বললেন, গান তো অনেকই হয়, তবে কিছু গান মনে গেঁথে যায়। ঠিক তেমনই একটি গান হয়েছে "ও বন্ধু কালিয়া"। গানটি নিয়ে ব্যক্তিগতভাবে আমি ভীষণ আশাবাদী।
গীতিকবি ও সুরকার যাযাবর পলাশ বলেন, মুনিয়া মুন এবং শিবলু মাহমুদ দুজনেই আমার খুব প্রিয় শিল্পী। তারা দুজনেই গানটা খুব যত্ন নিয়ে একদম মন থেকে গেয়েছেন। এজন্য গানটি খুব শ্রুতিমধুর হয়েছে। আশাকরি ভালো একটি গান আসতে যাচ্ছে।
.jpg)




0 মন্তব্যসমূহ