সমকালীন বাংলা গানে নতুন সংযোজন হিসেবে প্রকাশিত হতে যাচ্ছে গীতিকবি সাইফুল বারীর কথায় নতুন গান। হৃদয়ভাঙা প্রেম, বেদনা ও আবেগের মিশেলে লেখা গানটি গেয়েছেন বেলাল শাহরিদ। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিম খান। গানটি প্রকাশ করছে এস সিরিজ, প্রযোজক অজয় শাওন।
‘ভুল ছিলো না আমার প্রেমে’ শিরোনামের গানটিতে প্রেমের প্রতারণা, বিরহের আর্তি এবং ভালোবাসার অনিঃশেষ টান উঠে এসেছে মর্মস্পর্শী কথায়। গানের প্রতিটি চরণে রয়েছে বিচ্ছেদের যন্ত্রণা ও ভালোবাসার গভীর নিবেদন।
গীতিকবি সাইফুল বারী বলেন, এ গানটি মূলত ভাঙা হৃদয়ের মানুষের অনুভব থেকে লেখা। প্রেমে আঘাত পেলেও ভালোবাসা যে শেষ হয়ে যায় না, সেই কথাই তুলে ধরার চেষ্টা করেছি।
শিল্পী বেলাল শাহরিদ বলেন, গানটির কথা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। গাওয়ার সময় অনুভূতির জায়গা থেকে কাজ করেছি। আশা করি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।
সুরকার অনিম খান বলেন, গানের কথার আবেগকে সামনে রেখে সুর ও সংগীতায়োজনে আলাদা এক মূর্ছনা তৈরির চেষ্টা করেছি।
প্রযোজক অজয় শাওন বলেন, শ্রোতাদের জন্য এটি হবে হৃদয়ছোঁয়া একটি গান। ভালো কথার গান নিয়ে আমাদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ এটি।
সংশ্লিষ্টরা আশা করছেন, কথার গভীরতা, সুরের মাধুর্য ও আবেগময় গায়কীতে গানটি শ্রোতামহলে বিশেষ সাড়া ফেলবে।
.jpg)




0 মন্তব্যসমূহ