স্টাফ রিপোর্টার:
নতুন একটি মেলোডিয়াস গান ‘পরানটা যায়’ প্রকাশ পেয়েছে। সংগীতশিল্পী এন ফরহাদের কণ্ঠে গাওয়া এই গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন হৃদয় খান রাহিম।
গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন মাহিন ও অবন্তিকা। গানটির কথা ও সুর করেছেন ফরহাদ ও সাদ্দাম হোসেন, আর সংগীতায়োজন করেছেন ফরহাদ নিজেই।
সম্প্রতি ‘মেলোডি কিং’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই গানটি দর্শকদের মাঝে সাড়া ফেলতে শুরু করেছে।
গানটি নিয়ে ভিডিও পরিচালক হৃদয় খান রাহিম বলেন, “আমরা এফডিসিতে ভিডিওটির শুটিং সম্পন্ন করেছি। দর্শকদের ভালো লাগবে—এই বিশ্বাস নিয়ে খুব যত্ন সহকারে কাজটি করেছি। আশা করছি, সবাই গানটি দেখবেন ও শুনবেন।”
তিনি আরও জানান, এটি তার পরিচালনায় প্রথম মিউজিক ভিডিও। ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করে সবার দোয়া কামনা করেন তিনি। পাশাপাশি দর্শকদের ‘মেলোডি কিং’ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আহ্বান জানান।
গানপ্রেমীদের জন্য ‘পরানটা যায়’ হতে পারে নতুন একটি পছন্দের সংযোজন।
.jpg)




0 মন্তব্যসমূহ