Header Ads Widget

কবি শাহ আলম সানির কবিতা ‘মন ভালো নেই’

কবি শাহ আলম সানি।


কতদিন হয় কবিতা লিখি না

লিখি না কোন গান

মন ভালো নেই, মন ভালো নেই 

মন ভেঙ্গে খান খান।


কতদিন হয় তোমাকে দেখিনা 

দেখি না তোমার ছায়া,

বুকের গহীনে তোমার জন্য 

মায়া আর মায়া। 


কতদিন হয় ময়মনসিংহ যাইনা

যাইনা নদীর ধারে,

পুলিশ লাইনের শাওন ভাই 

ডাকছে যে আমারে।


কতদিন হয় যাওয়া হয় না 

মগবাজার, মিডিয়া গলি

ঢাকা গিয়ে থাকব কোথায় 

কার কাছে যে বলি। 


কত দিন হয়, ভুলেই গেছি 

সাগরদিঘী যাই না,

প্রভাকরের কবির ভাইকে 

কতদিন হয় পাইনা।


কত দিন হয়, আড্ডা দেই না 

সাইফুল বারীর সাথে।

গানের আসর হয়না এখন 

জোসনা ভরা রাতে। 


কতদিন হয় গায়েন মোড়ে 

হয়না কবি মেলা

হতাশা আর হতাশা 

কাটেনা যে বেলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ