ঈদুল ফিতরের আনন্দকে আরও রঙিন করতে প্রচারিত হয়েছে বিশেষ নাটক ‘বিপরীতে তুমি’। এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের প্রযোজনায় এবং রূপ ফ্রেম ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত নাটকটি ঈদের দিন রাতে জনপ্রিয় টিভি চ্যানেল এসএ টিভিতে সম্প্রচারিত হয়ে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
নাটকটির ধ্রুপদী প্রেমের গান ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মন জয় করেছে। বর্তমান সময়ের গীতিকার হাওলাদার সায়ীদের কাব্যিক কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই জনপ্রিয় শিল্পী সোমনুর মনির কোনাল ও কাওসার খান। রোমান্টিক আবহের এই গানটি নাটকের আবেগঘন গল্পে আলাদা মাত্রা যোগ করেছে বলে মনে করছেন দর্শকরা।
নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান ও জনপ্রিয় অভিনেতা আবু হুরায়রা তানভীর। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আব্দুল্লাহ রানা, অপূর্ব, জয়নাল জ্যাকসহ আরও অনেকে।
গানটি প্রসঙ্গে গীতিকার হাওলাদার সায়ীদ বলেন, গল্পের রোমান্টিক আবহকে পূর্ণতা দিতেই গানটি লেখা হয়েছে। কোনাল ও কাওসার তাদের কণ্ঠে গানটিতে নতুন প্রাণ সঞ্চার করেছেন। ঈদের বিশেষ এই উপহারটি দর্শক-শ্রোতাদের ভালো লাগছে জেনে তিনি আনন্দিত বলে জানান।






0 মন্তব্যসমূহ