ঈদ উপলক্ষে নতুন ফোক ঘরানার গান ‘মন মজাইয়া তোমার প্রেমে’র রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন গীতিকবি সাইফুল বারী। এতে কণ্ঠ দিয়েছেন সমসাময়িক জনপ্রিয় শিল্পী শারমীন আক্তার।
গ্রামীণ প্রেমের আবহ ও লোকসংগীতের মেজাজে তৈরি এ গানটির সুর করেছেন আহমেদ সজীব এবং সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ।
গানটি প্রকাশ পাবে গীতিকবি রবিউল ইসলাম রবির প্রতিষ্ঠান আরআইআর মিউজিক থেকে ঈদে।
গানটি প্রসঙ্গে শারমীন আক্তার বলেন, “ফোক গান সবসময় আমার হৃদয়ের খুব কাছের। ‘মন মজাইয়া তোমার প্রেমে’ গানের কথাগুলো সহজ ও হৃদয়ছোঁয়া। রেকর্ডিংয়ের সময় আলাদা এক আবেগ কাজ করেছে। ঈদের জন্য এমন একটি গান গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত। আশা করি শ্রোতারা গানটি ভালোবাসবেন।”
গীতিকার সাইফুল বারী জানান, “লোকজ প্রেম আর ঈদের আনন্দ—এই দুই অনুভূতির মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি। শারমীন আপার কণ্ঠে গানটি বিশেষ মাত্রা পেয়েছে।”






0 মন্তব্যসমূহ