Header Ads Widget

প্রকাশ পেল সোহেল সামির ‘তুষের অনলে পোড়াইলি’

সংগীতাঙ্গনে নতুন সংযোজন হিসেবে চাঁদ রাতে প্রকাশ পেয়েছে “তুষের অনলে পোড়াইলি” শিরোনামের নতুন গান। গানটির কথা লিখেছেন রুমানা বেগম এবং সুর ও কণ্ঠ দিয়েছেন সোহেল সামি। সংগীত পরিচালনা করেছেন সালমান শেখ।

২০ মার্চ চাঁদ রাতে সোহেল সামি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে গানটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

গানটি প্রসঙ্গে শিল্পী সোহেল সামি বলেন, “তুষের অনলে পোড়াইলি গানটি আমার হৃদয়ের খুব কাছের একটি কাজ। গানের কথা ও সুরে একটি আবেগঘন গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা গানটি শুনে নিজেদের অনুভূতির সাথে মিল খুঁজে পাবেন।”

তিনি আরও বলেন, “চাঁদ রাতে গানটি প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত। সবার ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারব।”

গানটির সংগীতায়োজনে সালমান শেখ নতুনত্ব আনার চেষ্টা করেছেন, যা গানের আবহকে আরও প্রাণবন্ত করেছে। ইতোমধ্যে গানটি অনলাইনে ভালো সাড়া ফেলতে শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ