নিজের সুরে দুটি ডুয়েট ও দুটি একক গানে ফাইনাল ভয়েজ দিলেন সংগীতশিল্পী সোহেল সামি। গান চারটি শিগগিরই তার নিজস্ব ‘সোহেল সামি অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে।
ডুয়েট গান দুটির কথা লিখেছেন জহুর কবির। এতে সোহেল সামির সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মমতাজ রহমান লাবনী। অন্যদিকে একক দুটি গানের কথা লিখেছেন চৌধুরী নাজমুল হক ও মনিরুজ্জামান পলাশ।
গানগুলোর সংগীত আয়োজন করেছেন দেবা পাল। আর মিক্স ও মাস্টারিংয়ের কাজ করেছেন রিংকু ভট্টাচার্য।
নতুন গানগুলো নিয়ে সোহেল সামি জানান, নিজের সুরে করা এই চারটি গান নিয়ে তিনি বেশ আশাবাদী। শিগগিরই গানগুলো ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।






0 মন্তব্যসমূহ