রাজধানীর বনানী–১১ এলাকায় কনকর্ড এমবি টাওয়ারের প্রথম তলায় যাত্রা শুরু করেছে নতুন ফ্যাশন ব্র্যান্ড ইয়াজমিন লাক্স।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ড প্রমোটার হিসেবে উপস্থিত ছিলেন বারিশা হক। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শোরুম ঘুরে দেখেন এবং পোশাকের নকশা, রঙের বৈচিত্র্য ও কাপড়ের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধনী আয়োজনে ছিল প্রাণবন্ত পরিবেশ ও অতিথিদের শুভেচ্ছা বিনিময়।
নতুন এই শোরুমে নারীদের জন্য রয়েছে শাড়ি, গাউন, লেহেঙ্গা, পার্টি ও ককটেল আউটফিট, ফিউশন পোশাক, ইন্ডো–ওয়েস্টার্ন এবং ব্রাইডাল কালেকশনসহ নানা আয়োজন। বিয়ে, রিসেপশন, গায়ে হলুদ কিংবা উৎসব—প্রতিটি বিশেষ মুহূর্তকে সামনে রেখে সাজানো হয়েছে সংগ্রহ। পাশাপাশি পুরুষদের জন্য থাকছে কোটী, পাঞ্জাবি, এথনিক জ্যাকেট ও শেরওয়ানি, যা উৎসব ও বিশেষ দিনের উপযোগী।
আয়োজকরা জানান, দেশীয় ঐতিহ্যকে আধুনিক ট্রেন্ডের সঙ্গে সমন্বয় করে মানসম্মত পোশাক উপস্থাপন করাই তাদের লক্ষ্য। একই সঙ্গে মান বজায় রেখে গ্রহণযোগ্য দামে ক্রেতাদের সেবা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা।
উদ্বোধনের প্রথম দিনেই ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, বনানীর নতুন এই ঠিকানা খুব দ্রুতই রাজধানীর ফ্যাশন অঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করবে।






0 মন্তব্যসমূহ