Header Ads Widget

আল মামুন সরদারের কথায় ঝিনুকের গান ‘মায়ার টানে’

ঝিনুক ও আল মামুন সরদার।

প্রকাশ পেয়েছে গীতিকার আল মামুন সরদারের কথায় কণ্ঠশিল্পী ঝিনুকের কণ্ঠে ‘মায়ার টানে আইও তুমি ফিরে’। গানের সুর করেছেন শিমুল হাসান এবং সংগীতায়োজন করেছেন এসকে সুমন।

ভিডিওটির ডিওপি, এডিট ও কালারিং করেছেন এইচএম হাসনাইন, এবং প্রযোজনা করেছেন ফারজানা ঝিনুক। গানটি পাওয়া যাবে ঝিনুক অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে।

গীতিকার আল মামুন সরদার বলেন, গানটি মানুষের হৃদয়ে মায়ার অনুভূতি তুলে ধরার চেষ্টা। আশা করি শ্রোতারা গানটির কথায় নিজেদের আবেগ খুঁজে পাবেন। ঝিনুকের ভোকাল এবং ভিডিও প্রোডাকশন পুরো কাজটিকে আরও প্রাণবন্ত করেছে।

অন্যদিকে গায়িকা ঝিনুক বলেন, গানের কথাগুলোতে আমার নিজস্ব অনুভূতি মিশিয়ে গেয়েছি। আশা করি শ্রোতারা গানটি শুনে মায়ার অনুভূতি অনুভব করবেন এবং নিজেদের গল্প খুঁজে পাবেন।

আরও পড়ুন: সাইফুল বারীর গীতিকথায় সুজন আহমেদের ৪ গান

সুরকার শিমুল হাসান বলেন, ফোক মেজাজ ও আবেগকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে আমার সবটা দিয়ে কাজ করেছি। ঝিনুকের ভোকাল এবং আল মামুন সরদারের কথাগুলো একত্রিত হয়ে গানটিকে আরও বিশেষ করেছে।

প্রকাশের সঙ্গে সঙ্গে গানটি সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে এর মায়াময় কথার কারণে শ্রোতারা গানটির সঙ্গে গভীরভাবে সংযুক্ত হচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ