Header Ads Widget

সত্য ঘটনা থেকে নির্মিত একুশে টিভির ঈদের নাটক "আনারকলি"

যাযাবর পলাশ -
থার্ড জেন্ডারের গল্প নিয়ে নির্মিত নাটক আনারকলি প্রচারিত হবে ঈদের আগের দিন রাত দশটায় একুশে টিভিতে। নাটকটি লিখেছেন কণা তেরেসা পালমা। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা আলম আনোয়ার।

গল্প সম্পর্কে জানা যায়, পুত্র সন্তান প্রসব করে নাম দিলো সাজিদ। মায়ের আনন্দ ধরে না। এই আনন্দ নিরানন্দে পরিনত হতে বেশি সময় লাগেনা। কারণ শিশুটি বড় হওয়ার সাথে সাথে তাঁর মেয়েলি ভাবো বাড়তে থাকে৷ প্রথম বঞ্চনা আসে পরিবার থেকেই। ধীরে ধীরে ছেলেটি ব্রাত্য হয়ে যায়। শেষে ঠাঁই মেলে মাসির কাছে। এই মাসি হলো আমাদের চারপাশে প্রতিনিয়ত দেখতে পাওয়া হিজড়া সম্প্রদায়ের গুরুমা। হিজড়া শব্দটির সুন্দর দু'টি নাম আছে। শিখন্ডি আর বৃহন্নলা। অথচ কেউ তাঁদেরকে ছক্কা, আবার কেউ ছাইয়া নামেও ডাকে। একসময় সাজিদ হয়ে ওঠে আনারকলি। শুরু হয় তাঁর নতুন জীবন শুরু হয় টিকে থাকার লড়াই এর মাধমে। সমাজের চোখে সে শুধুই একটা হাসির পাত্র। ভালোবাসা, মায়া, স্নেহ এ শব্দ গুলোর সাথে সে অপরিচিত। তাঁর তথা তাদের এই অপ্রকাশিত কষ্টের সাতকাহন নিয়ে কণা তেরেসা পালমা'র রচনায় এবং আলম আনোয়ার পরিচালিত নাটক আনারকলি।

উল্লেখ্য, গল্পের নাম ভূমিকায় অভিনয় করেছেন ক্লিনটন রোজারিও। আরো অভিনয় করেছেন- ইমতু রাতিশ, শিরিন আলম, অনুভব মাহবুব, টুটুল রুদ্র, ওমর রাজ, শারমিন নিপা, ইবু প্রমুখ। জানা গেছে,  "আনারকলি" নাটকটি ঈদের আগের দিন রাত ১০.০০ টায় বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভিতে প্রচারিত হবে। পাওয়ার্ড বাই দৈনিক পরিবর্তন সংবাদ।

অভিনেতা ক্লিনটন রোজারিও বলেন, এই নাটকটি কোন কল্পকাহিনির নয় এক সত্যিকারের বৃহন্নলার গল্প যার পূর্বে নাম ছিলো সাজিদ এবং পরবর্তীতে নাম হয়েছে আনারকলি হিজরা। বর্তমানে তিনি শাহবাগ ডেরার গুরুমার দায়িত্বে আছেন।

উল্লেখ্য, ক্লিনটন রোজারিও দীপ্ত টিভিতে কন্ঠ অভিনেতা হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি ব্যস্ত আছেন নাচ, মডেলিং সহ বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনের শুটিং নিয়ে।

নির্মাতা আলম আনোয়ার জানান, আমরা নাটকটিকে ফুটিয়ে তুলতে আমাদের যথার্থ চেষ্টা করেছি। দর্শকের কাছে গল্পটি ভালো লাগলে আনারকলির পার্ট টু আসতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ