আসন্ন ঈদে আসছে এসএম আল আমিন কবিরের নির্মাণে ‘স্বার্থপর’ শিরোনামে গানচিত্র।
গানটি গেয়েছেন ৬ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। লিখেছেন তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল গীতিকবি সাইফুল বারী ও সুর করেছেন আমজাদ বিপ্লব।
জানা যায়, সম্প্রতি গাজীপুরের খামার বাড়িতে গানটির ভিডিও চিত্রায়ণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন রাকি সুলতান, নওরিন জাহান, শাকি, শাহ জালাল রোজবি সর্দারসহ আরও অনেকে।
গানটি এএস মিউজিক স্টেশন ইউটিব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হবে। ফললুর রহমান বাবু জানান, সাইফুল খুব ভালো লিখেছে। ভক্ত শ্রোদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।
সাইফুল বারী বলেন, আমার খুবই পছন্দের একটি গান। গুণী মানুষ এটি গেয়েছেন। সব মিলিয়ে দারুণ হয়েছে। আশা করি, সবার কাছে ভালো লাগবে।
আল আমিন কবির বলেন, গুণী মানুষের গানের ভিডিও নির্মাণ করতে পেরে ভীষণ ভালো লাগছে। আমার সবটুকু দিয়ে এটি নির্মাণ করেছি। বাকীটা দর্শক শ্রোতারা দেখে মূল্যায়ন করবে।
.jpg)





0 মন্তব্যসমূহ