বিনোদন প্রতিবেদক: একঝাঁক তারকা নিয়ে গুণী নির্মাতা ছটকু আহমেদ নির্মাণ করছেন নতুন সিনেমা। এটির নাম ‘আহারে জীবন’। রোববার (১৬ অক্টোবর) এ সিনেমার শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে।
বর্তমান সময়ের চিত্রনায়ক জয় চৌধুরী এই সিনেমায় অভিনয় করছেন। তিনি বলেন, ‘রোববার থেকে আমরা ছটকু আহমেদ স্যার পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘আহারে জীবন’ শুটিং শুরু করেছি।’
সিনেমার প্রসঙ্গে তিনি আরও বলেন, এই চলচ্চিত্রে আমরা কেউ নায়ক নায়িকা নই! গল্প নিজেই মূল নায়ক নায়িকা, আমরা শুধু চরিত্রগুলো প্লে করছি। বাস্তবধর্মী একটি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পের মূল প্রেক্ষাপট।’
সরকারি অনুদানে সিনেমাটিতে জয়ের বিপরীতে অভিনয় করবেন মৌমিতা মৌ। এ ছাড়া ফেরদৌস ও পূর্ণিমা জুটিকেও দেখা যাবে। সিনেমাটির পরিচালনার পাশাপাশি এর গল্প রচনা করেছেন ছটকু আহমেদ। ‘আহারে জীবন’ সিনেমাতে পূর্ণিমাকে দেখা যাবে দোলা চরিত্রে।
করোনাকালীন ঘটে যাওয়া বিভিন্ন পরিস্থিতি নিয়ে নির্মিত এই সিনেমায় পূর্ণিমা-ফেরদৗস ছাড়া আরও অভিনয় করবেন ওমর সানী, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রত প্রমুখ।






0 মন্তব্যসমূহ