Header Ads Widget

রাজীব মনি দাসের রচনায় কাজী সাইফের 'ভাঙন'

ছবি: সংগৃহীত 

বিনোদন ডেস্ক -
একদিকে বন্যা অন্যদিকে দুধকুমার নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে দিশেহারা মানুষ। বন্যায় ঘরে ঘরে খাবার নেই। গ্রামের স্কুলগুলো সব বন্ধ হয়ে যায়। দুধকুমার পাড়ের একমাত্র স্কুলটিও বন্ধ ঘোষনা করা হয়। সেই অজুহাতে শিক্ষকদের বেতনও বন্ধ করে দেওয়া হয়। এ কারণে রহিম মাষ্টার আয় রোজগারের কোন উৎস খুঁজে পায় না। রহিম মাষ্টারের স্ত্রী নিপা এ বাড়িতে ও বাড়িতে গিয়ে কাজ খোঁজে আয় রোজগার না থাকাতে। রহিম মাষ্টার স্কুল কমিটির কাছে ধর্ণা দিয়েও বকেয়া বেতন পান না। ক্ষুধার যন্ত্রণায় রহিম মাষ্টার, স্ত্রী নিপা, একমাত্র আদরের মেয়ে নাইমা ভয়ঙ্কররুপে কান্না করে। সরকারের তরফ থেকে ত্রাণ দেওয়া হয়। কিন্তু রহিম মাষ্টার ও তার স্ত্রী কোন ত্রাণ পায় না। ত্রাণের টাকা আর খাবার মেরে দেয় গ্রামের হাসু চেয়ারম্যান।স্কুল মাষ্টারদের বকেয়া বেতনের টাকাও মেরে দেয় হাসু চেয়ারম্যান।

এমনই একটি অসাধারণ গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম “ভাঙন”। রাজীব মণি দাসের রচনায় ও কাজী সাইফ আহমেদ এর পরিচালনায় “ভাঙন” টেলিফিল্মে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রুনা খান, জুলফিকার চঞ্চল, ফরহাদ হায়দার, জাদু ফরিদ সহ আরও অনেকে। 

জানা গেছে, আসছে ১২ই অক্টোবর বুধবার দুপুর ৩ টায় “ভাঙন” টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ